রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বনানী এলাকায় ঢাকা-জয়দেবপুর লোকাল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার পরনে খয়েরি রংয়ের ফুল প্যান্ট ও গায়ে চেক শার্ট ছিল।
তিনি আরও জানান, যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওএফ





