সুনামগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং নেতা-কর্মীদের গ্রেফতারসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এই হরতাল ডাকে জোট।
সোমবার বেলা ১১টায় শহরের ষোলঘরস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এ সরকার জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে।’
এ সময় দেশব্যাপী হামলা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ডাকা আগামীকালের হরতাল সফলের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জোটের সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, দেওয়ান জয়নুল জাকেরীন, পৌর বিএনপি নেতা অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা জামায়াত নেতা আবু হানিফ নোমান, বিএনপি নেতা আ ত ম মিছবাহ প্রমুখ।
এমকে





