জেলার চৌদ্দগ্রামে মাকে জবাই করে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধী ছেলে। চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিলা ওই গ্রামের মৃত জন্তুর আলীর স্ত্রী মকবের নেছা (৫৫)।
বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মকবের নেছার ছেলে মো. জাফর মানসিক প্রতিবন্ধী ছিল। মঙ্গলবার রাতে সে বাড়ির সামনের একটি মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করে। পরে স্থানীয়রা ঘরে এনে তাকে বেঁধে রাখে। সকালে সে ছুটে গিয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল-মাহফুজ জানান, মানসিক প্রতিবন্ধী ছেলে জাফর তার মাকে জবাই করে হত্যা করেছে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





