মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে জেলার হিরনপুর স্টেশনে আন্তনগর হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞানামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকালে পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি হিরনপুর স্টেশনে প্রবেশের আগে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইন পার হতে গেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
ইআর