সাতক্ষীরা সীমান্ত থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) এর সদস্যরা। 

শুক্রবার (৩১ জানুয়ারী) ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪৭ লক্ষ ৯৬ হাজার টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক চোরাচালান, স্বর্ণ ও রৌপ্য আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

যার ফলশ্রতিতে ৩১ জানুয়ারি ভোমরা বিওপিতে কর্মরত সুবেদার মো: হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টহল সীমান্ত পিলার ৩/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২৩০ ঘটিকায় ০২ কেজি ৩৫০ গ্রাম ওজনের স্বর্ণ আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি ৪৭ লক্ষ ৯৬ হাজার টাকা।

আটককৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি