মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর চা-বাগানে ২৬ এপ্রিল মঙ্গলবার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে চা-শ্রমিকরা ধর্মঘট পালন করছে। সকাল থেকে তারা কাজে যোগদান করেনি। অফিস ঘেরাও করে রেখেছে। বাগান ব্যবস্থাপকের বিরোদ্ধে তারা এ ধর্মঘট পালন করছে।
শ্রমিক ছাটাই শ্রমিকদের দুর্ব্যবহার মামলার হুমকী এবং শ্রমিকদের উপর মিথ্যা মামলাসহ ১৫ দফা দাবী দাওয়া নিয়ে তারা বাগানের অফিসে অবস্থান করছে। বাগানের অফিস সহকারী অমর সিং বলেন শ্রমিক স্টাফ ছাটাই স্টাফদের বিভিন্ন ভাবে হুমকী প্রদানের কারনে শ্রমিকরা ধর্মঘট পালন করছে।
লংলা ভেলী সভাপতি বলেন সাইদুল ইসলাম বলেন যথাযথ অভিযোগ হলে বিষয়টি শ্রমিক ইউনিয়ন দেখবে। বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া বলেন ব্যবস্থাপক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এ দিকে রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি শ্রমিকদের অভিযোগের কথা অস্বিকার করে বলেন শ্রমিকরা ঠিকমত কাজ করে না। কাজের তদারকি করলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রয়েছে।
এমআর





