গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় মুন্না মোল্যা নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, উপজেলার রামচন্দ্রপুর বাজারে দৌড়ে টুঙ্গিপাড়া সড়ক পার হচ্ছিল শিশু মুন্না।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স এর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা গাছের গুড়ি ও বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে একঘণ্টা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে শাতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

এমই