আগামীকাল বুধবার, ১৯ নভেম্বর বিশ্ব সিপিডি (ক্রনিক পালমোনারি অবসট্রাকটিভ ডিজিস-ফুসফসের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট রোগ) দিবস।

এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উদ্যোগে সকাল সাড়ে ৮টায় বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

একইসঙ্গে সকাল ৯টায় বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আলোচনা সভায় টোবাকো ইট কিলস শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। আর এর উপর বক্তব্য রাখবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান।

মেডিসিন রেসপাইরেটরি ইউনিটের অধ্যাপক ডা. এ.কেএম মোশাররফ হোসেন। আরো বক্তব্য রাখবেন ব্যক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপাইরেটরি (বক্ষব্যাধি) ইউনিট বিশেষ করে ফুসফুসের শ্বাসকষ্টরোগ, যক্ষ্মা, ক্যান্সার ইত্যাদি নিয়ে কাজ করে যাচ্ছে।

একে/এসএইচ