রাজধানীর দারুসসালাম থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা বিএনপি।

রোববার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর বাসভবন রানী মহল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শরীয়তপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন এতিমখানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রানী মহল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, সহআইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সেলিম আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান গগন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মৃধা নজরুল কবীর, সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, মোখলেছুর রহমান কাজী, শরীয়তপুর পৌরসভা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, যুগ্ন আহ্বায়ক সামসুল হক ঢালী, জেলা তরুন দলের সভাপতি এ্যাডভোকেট কামরুল হাসান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য এ্যাডভোকেট এনামূল হক, জেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ মোল্যা, সদর উপজেলা ছাত্রদলের একাংশের আহ্বায়ক সেলিম বেপারী, যুগ্ন আহবায়ক মোফাজ্জেল মোল্যা প্রমুখ।

এআই