রাজধানীর মহাখালী রেলগেটে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন লেগুনাকে ধাক্কা দিলে মো. জসীম (৩০) নামে লেগুনা চালক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে আছে। জিআরপি থানা-পুলিশ আসার পর লাশের ময়নাতদন্ত হবে।
এমএম





