ঠাকুরগাঁয়ের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত যুবকের নাম আব্দুর রহিম (২০)বলে জানা যায়।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত হরিপুর উপজেলার মারাধার গ্রামের দুরুল ইসলামের পুত্র।
বিজিবি সূত্রে জানা গেছে, আব্দুর রহিম মলানী সীমান্তের ৩৭২/৭এফ মেইন পিলার থেকে প্রায় ১কিলোমিটার ভেতরে ভারতের ডাঙ্গীপাড়া নামক স্থান থেকে শিরীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল জানান, আটককৃত ব্যক্তি আ. রহিম ভারত থেকে বাংলাদেশে আসার পথে বিএসএফ তাকে আটক করে নিয়ে গেছে। ইতিমধ্যে আ. রহিমকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ