ধানবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টায় নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিংড়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, রাতে সিংড়া বাসস্ট্যান্ডের কাছে ধানবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে শ্রমিকরা জগ (এক ধরনের যন্ত্র) দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামত করছিলেন।
এ সময় হঠাৎ জগ সরে গেলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজন ও নাটোর সদর হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যান।
এআর





