ট্রেন থেকে পিস্তুল ও গুলিসহ নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন ধূমকেতুতে এ ঘটনা ঘটে।

আটককৃত নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদরের মৃত আখতার আলীর মেয়ে আকতারা বেগম জান্নাত (৩৫)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় লাফ দিয়ে টেনে ওঠেন জান্নাত। বিষয়টি দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর জান্নাতকে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তুল, চারটি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ রাজশাহীর অফিসার ইনচার্জ ওসি আকবর হোসেন জানান, জান্নাতকে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তাকে আবার ফেরত আনা হচ্ছে। অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জান্নাত।

এএইচ