সদ্য সমাপ্ত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশে বিভিন্ন স্থানে অনিয়ম ও সহিংসতার কারণে ৩৪ জেলার মোট ৬৫টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার রাতে এই স্থগিত হওয়া মোট ৬৫টি ভোটকেন্দ্রের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
তিনি জানান, এই ৬৫ কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে স্থগিত করা হয়েছে।
এমই





