বেনাপোলের মানকিয়া গ্রামে ওমর ফারুক নামে এক স্কুল ছাত্রকে শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা। ওমর ফারুক মানকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল মানকিয়া মাঠের ধান ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ওমর মানকিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।

নিহতের পরিবারের লোকজান জানান, সোমবার বিকালে ওমর ফারুক প্রাইভেট পড়তে গিয়েছিল। এর পর আর বাড়িতে ফিরে আসেনি। আজ সকাল ১১ টার দিকে পার্শবর্তি মাঠে তার ক্ষত-বিক্ষত দেহ ধান খেতে দেখতে পায় লোকজন। এসময়ে তারা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ধান খেতে পড়ে থাকা ওমরের লাশ দেখে বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়া হয়।

ওমর ফারুকের পরিবারের সদস্যদের দাবী তার ছেলেকে কে বা কারা গলায় গামছা পেচিয়ে হত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর পুলিশ প্রকৃত ঘটনা অনুসন্ধানে মাঠে নামবে বলেও তিনি জানান।

নাছির/এমবি