ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছোট মেয়ে শীলা আহমেদকে দুমাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।
বর-কনে একসঙ্গে এবং কনে কাবিন নামায় স্বাক্ষর করছেন এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে।
এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর সঙ্গে নজরুল ইসলাম আসিফের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তানও রয়েছে।
শীলা আহমেদও বিয়ে করেছিলেন। তাঁরও দুটি সন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে বলে জানা গেছে।
সত্যতা নিশ্চিত হওয়ার জন্য আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।





