রাজধানীর মগবাজার-মৌচাক নির্মাণধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় ছিটকে পড়ে ১ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয় ৩ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দিন গত রাত ২ টা ৫ মিনিটে মালিবাগ রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পথচারীর নাম স্বপন (৪৪)। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এ ঘটনায় আহতরা হলেন- তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ (৩০) ও শাহ সিমেন্টের গাড়ি চালক নুরুন্নবী (৪০)। অন্যজনের নাম জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে নিচ থেকে ক্রেন দিয়ে ফ্লাইওভারের গার্ডার উঠানোর সময় সেটি ছিটকে পড়ে যায়।এ সময় গার্ডারটি নিচে থাকা মানুষদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী পলাশের বাঁ-পা, চালক নুরুন্নবীর ডান পা ও পথচারী স্বপনের বাঁ-পা কাটা পড়ে।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন।

প্রত্যক্ষদর্শী আশরাফুল ইমন জানান, শ্রমিকরা ফ্লাইওভারের গার্ডার তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা কয়েকজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। অনেকের ধারনা ফ্লাইওভারের গার্ডারের নিচে মানুষ রয়েছে।

জানা গেছে, নির্মাণধীন ফ্লাইওভারের সাইড ইঞ্জিনিয়ার পুলিশ হেফজাতে রয়েছেন। ঘটনাস্থলে জিআরপি পুলিশ-রামপুরা-রমনা থানা পুলিশ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে। ভিতরে কেউ আটকা পড়ে আছেন কিনা তা এখন দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, আহত প্রকৌশলী পলাশ ও নুরুন্নবী হাসপাতালে চিকিৎসাধীন।
মুস্তাঈন





