বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ও ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে সুন্দরবনের দুবলা জেলেপল্লীর আলোরকোল ও মরার চর এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
দুবলা ফিসারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গোপসাগর উপকূলের আলোরকোলের লাইট হাউজ এলাকা থেকে দু’টি এবং মরার চরের কাছ থেকে একটি লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ও নৌকা ডুবির ঘটনায় অন্তত শতাধিক জেলে নিখোঁজ হয়।
এসএইচ





