‘স্বাক্ষরতা এবং টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালী শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে দিবসটির উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন সরকার প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ