রাজধানীর উত্তরায় চলন্ত বাসের ধাক্কায় মারা গেছে অজ্ঞাত এক কিশোর। ছেলেটির বয়স আনুমানিক ১৫। পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উত্তরা থানার অদূরে অজ্ঞাত ওই কিশোর রাস্তা পার হওয়ার সময় একটি ঘাতক বাস তাকে সজোরে ধাক্কা মারে।এ সময় সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় টোকাই সাইফুল ও বারেক ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যায় কিশোরটি।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কিশোরের স্বজনদের কেউ ঢামেকে আসেনি।

ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক যানান ।অজ্ঞাত ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমই