নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিভাবসন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন ও বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শেখ আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনডিসি মো. জাকির হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাঞ্জন বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে এ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেডআই





