রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় একব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর।
আজ (বুধবার) সকাল ৬টার দিকে খিলক্ষেত ফ্লাইওভার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য জানান।
কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনেরে নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওএফ





