পঞ্চগড়ের দেবীগঞ্জের নৈশ্য কোচ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায় দেবীগঞ্জ-নীলফামারীর সোনাহার ময়দান হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৪০) ও ডোমার উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৬)।

দেবীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাকিরুল ও স্বপন একটি মোটর সাইকেলে জাকিরুলের সোনাহারের বাসা থেকে নীলফামারীর দিকে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেবীগঞ্জ গামী একটি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘষ হলে ঘটনাস্থলে দুজনই মারা যান।

এ সময় কোচের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে বাসটিতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় । পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । ক্ষতিগ্রস্থ বাসটি জব্দ করা হয়েছে।

এমবি