রাজশাহীর শাহমখদুমের বায়া এলাকায় ট্রাকচাপায় তৌফিক (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা হয়। নিহত তৌফিক নগরীর টাঙ্গিপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটি রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি বলে জানান ওসি মিজান।
এআর





