জাতীয় শোক দিবসের দিন সারাদেশের সকল সরকারি হাসপাতালে ২ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ১৫ আগস্ট সকল সরকারি হাসপাতালে আউটডোর খোলা থাকবে এবং ২ ঘন্টা সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। হাসপাতাল গুলোতে যে ৫ টাকা ফি নেওয়া হয়, তাও সেই দিন নেয়া হবে না।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ শনিবার তোপখানাস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাইভেটপ্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জমান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত, বিএমএ মহাসচিত অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





