ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন সুরূদ্বীপের খাল থেকে নাগর(৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার(৩০অক্টোবর) সন্ধা সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি নাগর আবদুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহে আলমের ছেলে।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক(এসআই) শাহ নেওয়াজ কবির জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সন্ধা সাড়ে ৭টার দিকে এওয়াজপুর ও আবদুল্লাপুর ইউনিয়নের মধ্যবর্তী সুরূদ্বীপের খাল থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত নাগর মানসিকভাবে অসুস্থ ছিল বলেও জানান তিনি।
এলাকাবাসী ও আবদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.রাসেল বলেন, নাগর দীর্ঘ ১০বছর যাবৎ অসুস্থ ’ছায়া রোগে’ আক্রান্ত ছিল। তাকে ইনঞ্জেকশন দিয়ে বাড়ীতে বেঁধে রাখতো। গতকাল সোমবার থেকে সে নিখোঁজ ছিল।
শাহীন/জেড





