ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ৩ ম্যাচে টানা জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ আগস্ট (শুক্রবার) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ৩য় টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের জয়ের ফলে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ।
এইচএন





