গাজীপুর টঙ্গীতে শোক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার দুপুরে টঙ্গীর মোক্তারপুর রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শোক র্যালির আগে থাকাকে কেন্দ্র করে দুই দল ছাত্রলীগ কর্মী নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু করে।
একপর্যায়ে উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এসময় চাপাতি ও লাঠি দিয়ে পরস্পরকে আক্রমণ করেন তারা। ওই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় একজনকে আটক করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানোজ্জামান বলেন, ওটা বিচ্ছিন্ন ঘটনা। তেমন কিছু না।
এসএইচ





