নাশকতার আশংকায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শওকত হোসেন আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, নাশকতা সৃষ্টি করতে উপজেলার ঘাঘর বাজারে শিবিরের নেতাকর্মীরা মিটিং করবে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শওকত হোসেন আজাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ