সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। তার ছোট বোন শেখ রেহানাও ওমরাহ পালন করেন।

শনিবার (০১ জুন) স্থানীয় সময় রাত ১টার আগে তিনি পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।

আজ (০২ জুন) রোববার সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে হজরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।

আজ দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা রয়েছে।

এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে ওআইসির ১৪তম সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে সৌদি আরব আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমবি