গাজিপুরে জুয়ার আসরের প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আরটিভিসহ তিন সাংবাদিক আহত।
হাসপাতালে সহকর্মীদের খবর সংগ্রহ করতে গিয়ে ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার জানান, সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি জুয়ার আসরের প্রতিবেদন করতে গেলে আয়োজকদের ভাড়া করা মাস্তানরা রড ও লাঠি-সোটা দিয়ে আরটিভির গাজীপুর প্রতিনিধি আজহারুল ইসলাম, গাজী টিভির গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. আতিকুর রহমানকে হামলা চালায়। করেছে। এতে আজহারুল ইসলামের মাথা ফেটে গেছে এবং অন্যরাও জখম হয়েছেন।
এসময় সন্ত্রাসীরা তাদের সাথে থাকা ক্যামেরা ও নগদ টাকাও লুটে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিতসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ আহত সাংবাদিকদের দেখতে শহীদ তাজউদ্দন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি জয়দেবপুর থানার ওসিকে তিন ঘন্টার মধ্যে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও লুণন্ঠত মালামাল উদ্ধারের নির্দেশ দিয়েছেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থলে গেছে।
এআই





