স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগুনে পুড়ে চা বিক্রেতা বাবুলের মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা। এর তদন্ত করা হবে। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মিরপুরের ঘটনাটি দুঃখজনক। পুলিশের হামলায় তিনি দগ্ধ হয়েছেন বলে যেটি প্রচার হয়েছে তা ঠিক না। ওই ঘটনার সঙ্গে পুলিশের সোর্স জড়িত। তাদের মধ্যে মাদকের বেচাবিক্রি নিয়ে এ ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আমার কথা হয়েছে। পুলিশ জড়িত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলার মাধ্যমেই তা প্রতীয়মান হয়েছে। মামলায় কারা আসামি তা উল্লেখ করা হয়েছে। তারপরও মামলা হয়েছে। তদন্ত হবে। তদন্তে যদি কোন পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমএইচ