ঠাকুরগাঁও সদর পৌরসভা নির্বাচনে বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমীন।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের নির্বাচনের ফলাফল ও পূর্বের ফলাফল মিলিয়ে তাকে ৬ হাজার ৫৪০ ভোটের ব্যাবধানে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং অফিসার। ধানেরশীষ প্রতিকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন মোট ১৯ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তহমিনা আখতার মোলা নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৪৪ ভোট।

এছড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস.এম সোলায়মান আলী সরকার মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৬ ভোট।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এ পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাংচুর, জালভোট প্রদানসহ বিভিন্ন কারণে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া কেন্দ্র গুলো হলো ঠাকুরগাঁও সরকারি মহিরা কলেজ, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনষ্টিটিউট ও গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ৩ কেন্দ্রে ভোটর সংখ্যা ছিল ৬ হাজার ৩৭৫।

এমএম