নাটোরের লালপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন।

গতকাল (০৫ ডিসেম্বর) শনিবার রাতে লালপুর উপজেলার দুয়ারিয়া এলাকার গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন যুবক হলেন ফয়সাল, সজিব ও সোহান। তাঁরা তিনজনই বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি সেলিম রেজা জানান, গতকাল রাতের কোনো এক সময় ফয়সাল, সজিব ও সোহান নামের তিন মোটরসাইকেল আরোহী দুয়ারিয়া এলাকার গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে আজ সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

এমবি