ময়মনসিংহ-কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহতদের মধ্যে একজন পথচারি মাইক্রোবাস চাপায় ও ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়। দুইটি সড়ক দুর্ঘটনা কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়েতে ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা-সড়কের গৌরীপুরের রাগপোলপুর ইউনিয়নের শিবপুর এলাকায় বুধবার রাত ৭ টার দিকে ঈশ্বরগঞ্জ গামী একটি মাইক্রোবাস সুরুজ মিয়া (৪৫) নামে এক পথচারিকে চাপা দেয়। তিনি রামগোপালপুরের বাসাবন গ্রামের মৃত আসন আলীর ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে কিশোরগঞ্জ গামী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয় অজ্ঞাত পরিচয় (২২) এক যুবক। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, মাইক্রোবাস চাপায় পথচারি ও ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

জেড