সাভারের আশুলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শামীম নামে (২৫) এক যুবক নিহত হয়েছন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত চারজন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য জানিয়েছেন।
ওএফ





