সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও ও ডলুরায় ৯১৪ বোতল ভারতীয় অফির্সাস চয়েস মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিশেষ অভিযান চালিয়ে এ গুলো উদ্ধার করা হয়।
শনিবার রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে বিজিবির একটি দল বনগাঁওয়ে অভিযান চালিয়ে ৮৩১ বোতল মদ উদ্ধার করে। এ অভিযানে নেতৃত্ব দেন বনগাঁও বিওপির হাবিলদার মোস্তাফিজুর রহমান।
এদিকে, একই সময় ডলুরা বিওপির নায়েক বুরহানের নেতৃত্বে বিজিবির আরেকটি দল ডলুরা এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ৮৩ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৩ লাখ সাত হাজার টাকা।
এসএইচ





