বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় ট্রাকচাপায় রাবেয়া বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার আমরুল ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (২১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ব্যাংক থেকে বয়স্কভাতার টাকা উত্তোলনের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন রাবেয়া বেওয়া। বিকেলে নয়মাইলের একটি ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহতের ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই ফজলুর রহমান।
ওএফ





