রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। নিখোঁজ চালক শহিদুল ইসলাম রতনের উদ্ধার দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়।

গত ২৭ মার্চ রাঙ্গামাটি ঘাগড়া এলাকা থেকে অটোরিকশাসহ চালক শহিদুল ইসলাম রতন নিখোঁজ হন।

শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন দুর্বৃত্তরা এক সপ্তাহ আগে সিএনজিচালক রতনকে অপহরণ করে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনি।

জেআই