সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় লতিফ মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের স্টাফ ছিলেন।

অন্যদিকে আশুলিয়ার বটতলা এলাকায় সুমাইয়া আক্তার নামে (১০) এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় গুরুতর আহত হন লতিফ। পরে স্থানীয়রা লতিফকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় একটি বাড়ি থেকে সকালে সুমাইয়া আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমাইয়া স্থানীয় জুয়েল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) আতাউর খন্দকার।

জেড