রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার বিকালে সচিবালয়ে মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
নাহিদের ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে বড় হবে মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দুই মন্ত্রী পদত্যাগ না করলে তাঁদের মিছিল আরও বড় হবে। দাবি আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কর্মসূচিও দেওয়া হবে বলে জানান তিনি।
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক জেনে তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সেই জবাব দিতে হবে’ ‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও পাওয়া যায়নি কেন’
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার নারকীয় তাণ্ডবের সময় জামায়াতের শীর্ষ নেতারা বারবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করা সত্ত্বেও কেন তার সাড়া পাওয়া যায়নি জাতির সামনে সেই জবাব দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন সারাদিন ধরে নিরীহ নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালাচ্ছিল, তখন তৎকালীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল।















