বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২০নারী-পুরুষকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে আমড়াখালি চেকপোষ্ট থেকে আটক করা হয় তাদের।

এদের মধ্যে ৯ শিশু,৫ নারী ও ৬ পুরুষ রয়েছে। আটককৃতরা বাগেরহাট,খুলনা.গোপালগজ্ঞ মোড়লগঞ্জ,সাতক্ষিরা ও যশোর জেলার অধিবাসী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,ভারত থেকে অনেক নারী শিশু বাংলাদেশে প্রবেশ করেছে।

আমড়াখালি চেকপোষ্ট থেকে আটক করা হয় মমতাজ,রেশমা,রুনা,রজিনা,খাদিজাও সুমাসহ ২০নারী শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

নাছির/এমআর