বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার ঈদগাহ মাঠের পাশ থেকে থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে ওই লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ওই লাশ উদ্ধার করে। এ সময় এলাকার কেউ লাশ চিনতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান জানান, নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

তিনি জানান, গলায় ফাঁস দিয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমকে