টাঙ্গাইলের সখীপুরে চালক ও হেলপারকে কুপিয়ে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন চালক আবদুল গফুর মিয়া (৪৫), হেলপার মুকুল চন্দ্র রায় (৩৫)। 

 আহত গফুর মিয়া  জানান, গত রাতে চট্টগ্রামের মোস্তফা ওয়েল মিল থেকে ৬০ ড্রাম সোয়াবিন তেল নিয়ে ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৬-৪৬৬৯) নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী যাচ্ছিলেন। তাদের ট্রাকটি টাঙ্গাইলে সখীপুরে পৌঁছলে ডাকাত দল একটি পিকআপ দিয়ে ট্রাকের গতিরোধ করে। তারা ট্রাকে উঠে এলোপাথাড়ি কোপায়। এরপর তাদের দুইজনকে ট্রাক থেকে নামিয়ে পিকআপে তোলে। ডাকাতদলের কয়েকজন ট্রাক নিয়ে চলে যায়।

পরে কয়েকজন পিকআপে করে গফুর ও মুকুলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কাছে ফেলে যায়। আহত অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন।

জেআই