চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা সীমান্ত থেকে ৯৫ বোতল ভারতীয় মদ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাত ১২ টার দিকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য দেড় লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।
বিজিবি জানায়, রাতে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নাজমুল হকসহ একদল বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





