একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তযোদ্ধা। তিনি ছিলেন মানবতার কবি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার এই মৃত্যু সাহিত্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়াও কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এআই





