রংপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা এলাকা থেকে ২০ জন, মিঠাপুকুর থেকে ৪ জন, পীরগঞ্জ ও পীরগাছা থেকে ৬ জন, বদরগঞ্জ ও গঙ্গাচড়া থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন ১ জন।
তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





