রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় জ্যাকি হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত ও অপর দুইজন আহত হয়েছে। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো জ্যাকির বন্ধু জাহিদ হাসান (১৬) ও মোহাম্মদ সুজন (১৭)। তারা ধোলাইপাড় এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। নিহত জ্যাকির বাবার নাম সিদ্দিক আকন এবং মায়ের নাম খাদিজা বেগম।

জানা গেছে, তিন বন্ধু জ্যাকির মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়। ফ্লাইওভারের ওপরে উঠে মোটরসাইকেল খুব দ্রুতগতিতে চালালে স্লিপ কেটে দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।

জেএ