যশোরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এর মধ্যে রয়েছে ইমিটেশন অলঙ্কার, থ্রিপিস, তৈরি পোশাক, শাড়ি, পটকাবাজি, ফেনসিডিল ও মোটরসাইকেল। উদ্ধার করা পণ্যের দাম প্রায় ১৭ লাখ টাকা।
২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার দিনভর অভিযানগুলো পরিচালনা করা হয়। উদ্ধার করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





