TimeNewsBD-Logo-H90

জাতীয়

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশের ৫ নদীর ৯ স্টেশনে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মেট্রোরেল স্টেশন থেকে সরানো হলো অবৈধ দোকানপাট

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের চারটি স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং মেট্রোরেল এলাকার শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

ত্রাণমন্ত্রী ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু

টানা ভারী বৃষ্টি ও নিম্নচাপজনিত দুর্যোগে গত চার দিনে দেশের বিভিন্ন জেলায় পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের পাশাপাশি আশ্রয়কেন্দ্র চালু করে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসির গেজেট প্রকাশ রাতে শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) আজ (বৃহস্পতিবার) রাতে শপথ নেবেন।

মধ্যপ্রাচ্য যুদ্ধে কত বাংলাদেশি নিহত, জানালেন মন্ত্রী

ইরান যুদ্ধকে কেন্দ্র করে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।